উদ্দীপকে ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিদ্যমান আছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবসা পরিবেশের প্রাকৃতিক উপাদান বিদ্যমান আছে বলে আমি মনে করি। কোনো দেশের আয়তন,অবস্থান, জলবায়ু, ভূ-প্রকৃতি,নদ-নদী,মৃত্তিকা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। প্রাকৃতিক উপাদানের পার্থক্যের কারণে দেশের ব্যবসা কার্যক্রমও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে দিনাজপুর জেলা চাল ও লিচুর জন্য বিখ্যাত।এখানকার অধিকাংশ কৃষক ধান ও লিচু চাষ করে।ফলে এখানে রাইসমিল ও লিচু বাগান ব্যাপকহারে গড়ে উঠেছে।জলবায়ু ও মৃত্তিকার কারণে ওই এলাকায় চাল ও লিচুর ফলন ভালো হয়। জলবায়ু ও মৃত্তিকা হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান।তাই বলা যায়, উদ্দীপকে ব্যবসা পরিবেশের প্রাকৃতিক উপাদান বিদ্যমান আছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিদ্যমান আছে বলে তুমি মনে কর? …
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর