ধান চাষ বাদ দিয়ে লিচু চাষের প্রতি আকৃষ্ট হওয়া তুমি কি সমর্থন কর? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: ধান চাষ বাদ দিয়ে লিচু চাষের প্রতি আকৃষ্ট হওয়া আমি সমর্থন করি। জনসম্পদ,আর্থিক প্রতিষ্ঠানসমূহ,অর্থ ও ঋণ ব্যবস্থা,মূলধন ও বিনিয়োগ ইত্যাদি মিলিয়ে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। একটি দেশের অর্থনৈতিক পরিবেশ যত ভালো সে দেশের বৈদেশিক বিনিয়োগ ও মূলধনের পরিমাণও আশাব্যঞ্জক।সে দেশ ব্যবসায়ে তত দ্রুত উন্নতি লাভ করে। উদ্দীপকে দেখা যায়,দিনাজপুর জেলা চাল ও লিচুর জন্য বিখ্যাত।চালের বাজার মূল্য প্রতিবছর ওঠানামার কারণে চাষিরা ধান চাষের চেয়ে লিচু চাষের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। ফলে চাল ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভ করতে পারছে না। দিনাজপুর জেলায় প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রভাবে চাল ও লিচু উভয়ই ভালো ফলন হয়।তবে লিচুর বাজার সুবিধা চালের চেয়ে বেশি হওয়ায় কৃষকরা ধান চাষের চেয়ে লিচু চাষে বেশি আগ্রহী হচ্ছে।এখানে অর্থনৈতিক পরিবেশের প্রভাব লক্ষণীয়।যেহেতু চালের বাজারমূল্য প্রতিবছর ওঠানামা করছে তাই এতে ঝুঁকিও বেশি।কিন্তু লিচুর বাজারমূল্য প্রতি বছর একই থাকে।ফলে লিচু চাষিরা ধান চাষীদের থেকে অধিক বাজার সুবিধা ভোগ করছে। তাই আমি মনে করি,ধান চাষ বাদ দিয়ে লিচু চাষের প্রতি আকৃষ্ট হওয়া সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ধান চাষ বাদ দিয়ে লিচু চাষের প্রতি আকৃষ্ট হওয়া তুমি কি সমর্থন কর? যু…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর