উদ্দীপকে সামীনের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন দেখা দিয়েছিল? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে সামীনের সমর্থনমূলক সহায়ক সেবার প্রয়োজন দেখা দিয়েছিল । উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর তা বাস্তবায়নে সমর্থনমূলক সহায়তা প্রয়োজন হয়। পুঁজি সরবরাহ, কর অবকাশ, অবকাঠামোগত সুবিধা, কাঁচামাল সরবরাহ প্রভৃতি সমর্থনমূলক সহায়ক সেবার উদাহারণ । উদ্দীপকের সামীন বাবার কাজ দেখে দেখে সেলাই ও কাটিং-এর কাজ শেখে। ডিগ্রী পাস করে সে বাবার ব্যবসায়টি নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। সে সেলাই, কাটিং-এর পাশাপাশি এমব্রয়ডারি, বুটিকসহ অন্যান্য কাজেও যুক্ত হতে চায়। এক্ষেত্রে তার বেশি পরিমাণ মূলধন প্রয়োজন। প্রয়োজনীয় মূলধন পেলে সে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। উদ্যোক্তাকে মূলধন সরবরাহ সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত । সুতরাং, উদ্দীপকে সামীনের সমর্থনমূলক সহায়তার প্রয়োজন ছিল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামীনের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন দেখা দিয়েছিল? ব্য…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর