প্রদত্ত ঋণ সুবিধা সামীনের মতো হাজারো ব্যবসায়ীর সহায়ক হবে”-এর যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সামীন এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়েছে। যা দেশের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে ঋণ সহায়তাদানকারী প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন। বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সহায়তায় বাংলাদেশ সরকার এসএমই ফাউন্ডেশন গড়ে তোলে। কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নই এর মূল কাজ উদ্দীপকের সামীন ডিগ্রী পাস করে বাবার দর্জি ব্যবসায় নতুন করে শুরু করতে চায়। তাই সে সেলাই, এমব্রয়ডারি, বুটিকসহ কাপড়ের নানা কাজ নিয়ে প্রকল্প শুরু করে। এজন্য মূলধনের প্রয়োজন হলে সে ঋণের উৎস খোঁজে। তখন সে জানতে পারে, তার মতো ছোট ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। এতে বিদেশিরাও অর্থায়ন করে থাকে। সামীন এই ঋণের উৎস এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে পুরোদমে কাজ শুরু করল। এসএমই ফাউন্ডেশন মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তা দেয়। তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রয়োজনীয় ঋণ সরবরাহের পাশাপাশি পণ্য বাজারজাতকরণে সাহায্য করে। এর মাধ্যমে দেশের সম্ভাব্য উদ্যোক্তা শ্রেণি উৎসাহিত হয়। তারা নতুন নতুন উদ্যোগ নিতে আগ্রহ দেখায়। ফলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যা বেকারত্ব কমাতে ভূমিকা রাখে। এছাড়া সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় আয় বাড়ে। এভাবে দেশের ব্যবসায় ও বাণিজ্যের উন্নয়ন হয়। সুতরাং, দেশের সামগ্রিক উন্নয়নে এসএমই ফাউন্ডেশন-এর ভূমিকা অনস্বীকার্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রদত্ত ঋণ সুবিধা সামীনের মতো হাজারো ব্যবসায়ীর সহায়ক হবে”-এর যথার…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর