“বুটিক হাউজ গড়া নিঃসন্দেহে ব্যবসায় উদ্যোগ এবং সমাজের জন্য হিতকর”—উক্তিটি যথার্থ ।।
লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন ও পরিচালনা হলো ব্যবসায় উদ্যোগ। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এছাড়া সম্পদের যথাযথ ব্যবহার, জাতীয় আয় বৃদ্ধি, সামাজিক দায়িত্ব পালন প্রভৃতির মাধ্যমে ব্যবসায় উদ্যোগ সমাজের উন্নয়ন নিশ্চিত করে।
উদ্দীপকের জনাব শরীফ একজন জনহিতৈষী ব্যক্তিত্ব। তিনি সমাজের মানুষের জন্য পাঠাগার নির্মাণ, দরিদ্রদের সহায়তা করে থাকেন। এ উদ্দেশ্যগুলোর সফল বাস্তবায়নে তিনি একটি ফাউন্ডেশন করেছেন। এ ফাউন্ডেশনটির আয় বাড়ানোর জন্য তিনি একটি বুটিকের ব্যবসায় গড়ে তোলেন। এর মাধ্যমে আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। জনাব শরীফের বুটিকের ব্যবসায় প্রতিষ্ঠা ব্যবসায় উদ্যোগের আওতাভুক্ত ।
জনাব শরীফ বুটিক ব্যবসায়ের মাধ্যমে সমাজের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। এতে তাদের আয় বাড়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়া বুটিকের কাঁচামাল হিসেবে সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। অন্যদিকে এর পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণ হবে। আবার শিক্ষা সহায়ক ফাউন্ডেশনের আয় বাড়ানোর উদ্দেশ্যে ব্যবসায়টি প্রতিষ্ঠা করা হয়েছে। ব্যবসায়ের মুনাফার একটি অংশ নিয়মিত উক্ত ফাউন্ডেশনে যুক্ত হবে। ফলে সমাজের সকল মানুষ উপকৃত হবে। তাই বলা যায়, উল্লিখিত ব্যবসায় উদ্যোগের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ সাধন হবে ।