উদ্দীপকে ইটের ভাটা মালিকেরা কোন ধরনের আইন অমান্য করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইটের ভাটা মালিকেরা পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করছে। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন শব্দ, বায়ু,পানি, মাটি ইত্যাদির দূষণ থেকে পরিবেশ রক্ষা করাকেই পরিবেশ সংরক্ষণ বলে। বর্তমানে ব্যবসায়িক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীদেরকে সতর্ক করতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে যার মধ্যে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ খুবই গুরুত্বপূর্ণ। কোন ব্যবসায়ী যদি এই আইন না মেনে পরিবেশ দূষণ করেন তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। উদ্দীপকের ফাহিম একজন কলেজ পড়ুয়া ছাত্র। তার কলেজ যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা রয়েছে।একদিন সে দেখলো কোনো ভাটায় চিমুনি দিয়ে কালো দোয়া ও কোনো চিমুনি দিয়ে সাদা ধোয়া বেরুচ্ছে।এতে আশেপাশের গাছপালা, বাড়িঘর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে। ইট ভাটার মালিকেরা পরিবেশ সংরক্ষণ আইন মান্য না করে লোকালয়ে ইটভাটা স্থাপন করেছেন।যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে।তাই বলা আছে, উদ্দীপকে ইটের ভাটা মালিকেরা পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইটের ভাটা মালিকেরা কোন ধরনের আইন অমান্য করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর