উদ্দীপকে উল্লিখিত সমবায় সমিতি দুটির মুনাফা বণ্টনের মধ্যে কোনো পার্থক্য হবে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমবায় দুটির মুনাফা বন্টনের মধ্যে পার্থক্য হবে। সমবায় সমিতির মুনাফা বন্টনের ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন অনুসরণ করা হয়। সমবায়ের পরিচিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বন্টিত হয় না। অর্জিত মুনাফার বাধ্যতামূলক ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়। ঋণদান সমবায় সমিতিকে অতিরিক্ত ১০% কুঋণ সঞ্চিতি হিসেবে সংরক্ষণ করতে হয়। উদ্দীপকে দেখা যায়,মাধববাটির লিচু চাষীরা একত্রিত হয়ে 'আলোর ভুবন' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে।২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমান ছিল ১০ লক্ষ টাকা।অপরদিকে কাজীপাড়ার ভুট্টা চাষীরা 'উত্তরণ' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে।তাদের ২০১৬ সালের অর্জিত মুনাফার পরিমানও ১০ লক্ষ টাকা। উত্তরণ সমবায় সমিতি জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা দেয় কিন্তু আলোর ভুবন সমিতিটির এরূপ কোন ব্যবস্থা নেই। যেহেতু 'উত্তরণ' একটি ঋণদান সমবায় সমিতি, তাই তাদের মুনাফা বন্টনের নিয়ম 'আলোর ভবন' থেকে পৃথক হবে।'আলোর ভুবন' সমবায় সমিতিটিকে ১৫% সংরক্ষিত তহবিলে ও ৩% উন্নয়ন তহবিলে অর্থাৎ মোট ১৮% তহবিলে জমা রাখার পর বাকি ৮২% সদস্যদের মধ্যে মুনাফা হিসেবে বন্টন করতে পারবে। অপরদিকে 'উত্তরণ' সমবায় সমিতিকে ১৮% এর পাশাপাশি অতিরিক্ত ১০% কুঋণ সঞ্চিতি হিসেবে জমা রাখতে হবে।অর্থাৎ ২৮% তহবিলে জমা রাখার পর বাকি ৭২% সদস্যদের মধ্যে বন্টন করতে পারবে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত সমবায় সমিতি দুটির মুনাফা বন্টনের মধ্যে পার্থক্য হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমবায় সমিতি দুটির মুনাফা বণ্টনের মধ্যে কোনো পার্থ…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর