জনাব কালাম তার উপন্যাসটি নিবন্ধনের মাধ্যমে কোন অধিকার অর্জন করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব কালাম তার উপন্যাসটি নিবন্ধনের মাধ্যমে কপিরাইট আইনের অধিকার অর্জন করেছিলেন। লেখক বা শিল্পী তার সৃষ্ট কর্মের ওপর নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার পেতে কপিরাইট চুক্তি করেন। এর মাধ্যমে নকল করা থেকে স্বত্বাধিকারীর কাজকে রক্ষা করা যায়। এতে তার স্বার্থ সুরক্ষিত হয়। মূলত বুদ্ধিবৃত্তিক সম্পদের (বই, প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, চলচ্চিত্র প্রভৃতি) সুরক্ষার জন্য কপিরাইট আইনের সাহায্য নিতে হয় ৷ উদ্দীপকের, জনাব কালাম ১৯৮৭ সালে তার রচিত একটি উপন্যাস বই আকারে প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরের রেজিস্টার বইতে উপন্যাসটির লেখক হিসেবে বিভিন্ন বিষয় (তার নাম, ঠিকানা, বইটির নাম, পৃষ্ঠা সংখ্যা প্রভৃতি) উল্লেখ করে নিবন্ধন করেন। এই নিবন্ধনের ফলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার স্বত্বাধিকার সংরক্ষিত থাকবে। এতে বইটি নকল হওয়া থেকে রক্ষা পাবে। কেউ নকল করলেও তিনি আইনের সাহায্য নিতে পারবেন। এছাড়া, ক্ষতিপূরণও পেতে পারেন। সুতরাং বলা যায়, জনাব কালাম রচিত উপন্যাসটি নিবন্ধিত থাকায় তিনি কপিরাইট আইনের অধিকার পেয়েছিলেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কালাম তার উপন্যাসটি নিবন্ধনের মাধ্যমে কোন অধিকার অর্জন করেছিলে…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর