গনি মিয়াদের মানবেতর জীবনযাপনের ওপর কোন পরিবেশের প্রভাব ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের গণি মিয়াদের কষ্টকর জীবনযাপনের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব ছিল। এ পরিবেশ কোনো দেশের প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয়। সাধারণত দেশভেদে প্রাকৃতিক পরিবেশ আলাদা হয়ে থাকে। দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, সাগর প্রভৃতির সমন্বয়ে এ পরিবেশ গঠিত। এসব উপাদানের পার্থক্যের কারণে দেশের ব্যবসায় কাজ ও মানুষের জীবনধারণও ভিন্ন হতে পারে। উদ্দীপকের গণি মিয়া পদ্মার পাড়ে বাস করতেন। জমিতে পলি থাকায় তারা সেখানে প্রচুর ফসল উৎপাদন করতে পারতেন। এর ফলে তারা সচ্ছল জীবিকা নির্বাহ করতেন। বন্যায় নদীভাঙনের ফলে গত বছর তাদের ভিটেমাটি নদীতে বিলীন হওয়ায় তারা কষ্টকর জীবনযাপন করছেন। এ প্রতিকূল পরিবেশকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। প্রাকৃতিক কারণেই এ নদীভাঙন হয়েছে। সুতরাং, গণি মিয়াদের কষ্টকর জীবনযাপনের ওপর প্রাকৃতিক পরিবেশেরই প্রভাব ছিল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গনি মিয়াদের মানবেতর জীবনযাপনের ওপর কোন পরিবেশের প্রভাব ছিল? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর