জনাব জাকিরের নেওয়া এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব জাকিরের নেওয়া উদ্যোগ দেশে বেকারত্ব কমাতে অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। যেকোনো দেশেই অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় বা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্পের উন্নয়ন ছাড়া একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। শিল্পের প্রসার হলেই দেশে ব্যবসা-বাণিজ্যের কাজ বিস্তৃত হয়। উদ্দীপকের জনাব জাকির বিবিএ অনার্স পাস করে চাকরির জন্য চেষ্টা করেও ব্যর্থ হন। তাই তিনি নিজ উদ্যোগে বৈজ্ঞানিক উপায়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। বর্তমানে জনাব জাকির একজন জনপ্রিয় ও সফল মাছচাষি। তার এ কাজ এখন অনেকেই অনুসরণ করছেন। জনাব জাকিরের গড়ে তোলা ব্যবসায়ে তার নিজ কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ হয়। জনাব জাকিরের মতো নিজ উদ্যোগে দেশের বেকার যুবসমাজ এরূপ প্রকল্প গড়ে তুললে, সেখানে অনেকেই কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে তারা আর চাকরির আশায় বসে থাকবে না। এছাড়া তারা নিজেদের ও দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে। সুতরাং, বেকারত্ব কমাতে জনাব জাকিরের উদ্যোগ সফল ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব জাকিরের নেওয়া এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব কমাতে ইতিবাচক ভূমিকা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর