উদ্দীপকের তিনজনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করার পিছনে কোন কারণ রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: অধিক আইনগত সুযোগ-সুবিধা ভোগ করার উদ্দেশ্যে উদ্দীপকের তিনজন ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করে। দুই বা অধিক ব্যক্তির সমঝোতার ভিত্তিতে গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারী ব্যবসা বলে। চুক্তি-ই এরুপ ব্যবসার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়।তবে নিবন্ধন করলে ব্যবসায়টি আইনগত সুযোগ-সুবিধা লাভ করে। উদ্দীপকের রূপন্তী,প্রিয়ন্তি ও শ্রাবন্তী ঘনিষ্ঠ বান্ধবী। তারা তিনজন একটি বুটিক্সের ব্যবসা করে। অধিক লাভের আশায় তারা তিনজন মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করে। তারা লিখিত চুক্তিপত্রটি নিবন্ধন করার উদ্দেশ্য হলো ভবিষ্যতের বিবাদ মিটমাট করা ও আইনগত সুবিধা লাভ করা।ভবিষ্যতে স্বার্থ হাসিলে অংশীদাররা একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে এবং পাওনা আদায় তৃতীয় পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে। ফলে প্রতিষ্ঠানটি পাওনাদারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে না।তাই আমি মনে করি,উদ্দীপকের অংশীদারী ব্যবসাটি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করার পিছনে আইনগত সুবিধা ভোগ করার উদ্দেশ্য রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তিনজনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নি…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর