রুপন্তীর ব্যবসায়টি স্বাধীন সত্তার অভাব বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেয়া সহজ হয়েছে।
একক ব্যক্তির অধীনে গঠিত ও পরিচালিত ব্যবসাকে একমালিকানা ব্যবসা বলে। যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে খুব সহজেই একমালিকানা ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে।এ ব্যবসায়ের আইনগত তেমন বাধ্যবাধকতা নেই। ফলে মালিক যখন ইচ্ছা ব্যবসা বন্ধ করে দিতে পারে।
উদ্দীপকে রূপান্তী,প্রিয়ন্তী ও শ্রাবন্তী তিনজন মিলে একটি বুটিক্সের ব্যবসা করে।তাছাড়া রূপান্তীর নিজস্ব একটি বুটিক্সের ব্যবসা রয়েছে।ব্যবসার পরিধি বেড়ে যাওয়াতে রূপন্তী তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে। যেহেতু তার ব্যবসায়টি একমালিকানা ব্যবসা সেহেতু ব্যবসায়টির পৃথক আইনগত স্বাধীন স্বত্তা নেই। সে তার নিজের ইচ্ছায় ব্যবসাটি বন্ধ করে দিতে পেরেছে।তাই বলা যায়, স্বাধীন সত্তার অভাব বৈশিষ্ট্যের কারণে রূপান্তীর একমালিকানা ব্যবসায়টি বন্ধ করে দেওয়া সহজ হয়েছে।