'উত্তরণ' সমবায় সমিতিটি সকল সঞ্চিতি সংরক্ষণের পর মুনাফা বন্টন করতে পারবে।
ক্ষুদ্র উৎপাদকগণ,কৃষিজীবী বা স্বল্প আয়ের বিভিন্ন পেশার ব্যক্তিগণ প্রয়োজনীয় সময় ঋণ সুবিধা লাভের জন্য কোনো সমবায় সমিতি স্থাপন করলে তাকে ঋণদান সমবায় সমিতি বলে। এরূপ সমবায়ের উদ্দেশ্য হলো সদস্যদের সুধী মহাজন ও ঋণদাতাদের হাত থেকে রক্ষা করা। ঋণদান সমবায় সমিতির ১৫% সংরক্ষিত তহবিল এবং ৩% উন্নয়ন তহবিলের পাশাপাশি ১০% বাধ্যতামূলকভাবে কুঋণ সঞ্চিতি হিসেবে জমা রাখতে হয়।
উদ্দীপকের দেখা যায়, কাজীপাড়ার ভুট্টা চাষীরা 'উত্তরণ 'নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে।২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমান ছিল ১০,০০,০০০ টাকা।'উত্তোরণ' সমবায় সমিতির জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা দেয়।সমিতিটির বিভিন্ন তহবিলে জমা রাখতে হবে (১৫%+৩%+১০%)=২৮%। বাকি (১০০%-২৮%)=৭২% সদস্যদের মধ্যে মুনাফা হিসেবে বন্টন করতে পারবে। সুতরাং সদস্যদের মধ্যে বন্টিত হবে (১০,০০,০০০×৭২÷১০০)=৭,২০,০০০টাকা।