উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে স্মারকলিপিকে বোঝানো হয়েছে। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান।এতে কোম্পানির মূল বিষয়াবলী সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা থাকে। স্মারকলিপিতে অন্তর্ভুক্ত নেই এমন কোনো কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে গণ্য হয় যা আইনগত বহাল করা যায় না।স্মারকলিপি একটি প্রকাশ্য দলিল। উদ্দীপকে জনাব আব্দুল মালেক তার ৫০ জন বন্ধু নিয়ে 'বিরল কোং' নামে একটি ব্যবসা সংগঠন গড়ে তুললেন।তাদের মোট মূলধনের পরিমাণ ৩ কোটি টাকা।তারা মূলধনের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে জনাব হককে নিতে চাইলে কোম্পানির মূল দলিল সংশোধন প্রয়োজন পড়ে। কোম্পানির মূল দলিল স্মারকলিপিতে উল্লেখিত মূলধন ধারায় উল্লেখিত মূলধন হতে অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারেনা।অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে এই দলিলটির ধারা পরিবর্তনের প্রয়োজন হয়। তাই বলা যায়, উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে স্মারকলিপিকে বুঝানো হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর