উদ্দীপকে উল্লিখিত 'MISAKA [গণিত] প্রতিষ্ঠানের সাথে বিরোধ মীমাংসার পেছনে কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখছে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'MISAKA [গণিত] প্রতিষ্ঠানের সাথে বিরোধ মীমাংসার পেছনে বিজিএমইএ (BGMEA) ভূমিকা রাখছে বলে আমি মনে করি। BGMEA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Garment Manufacturers and Exporters Association, এটি বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য গড়ে ওঠা সমিতি। এটি ব্যবসায়ীদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করতে সাহায্য করে। এছাড়া, এটি পোশাক শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার নিশ্চিত করতে কাজ করে। উদ্দীপকের মি. আব্দুল হাই একটি গার্মেন্টস শিল্পের মালিক ও রপ্তানিকারক। সম্প্রতি আমদানিকারক দেশ জাপানের 'MISAKA [গণিত] প্রতিষ্ঠানের সাথে তার বিরোধ দেখা দেয়। এজন্য তিনি সমজাতীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গড়ে ওঠা একটি সংগঠনের সহায়তায় তা সমাধান করেন। সংগঠনটি মি. আব্দুল হাইয়ের মতো তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমন্বয়ে গড়ে ওঠে। এটি ব্যবসায়ীদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে। ফলে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও উন্নয়ন হয়। এ বৈশিষ্ট্যগুলোর সাথে BGMEA এর কাজের মিল আছে। সুতরাং, 'MISAKA [গণিত] -এর সাথে বিরোধ মীমাংসায় বিজিএমইএ ( BGMEA) সাহায্য করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'MISAKA প্রতিষ্ঠানের সাথে বিরোধ মীমাংসার পেছনে ক…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর