উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব দেওয়া সম্পূর্ণ যৌক্তিক। বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করে। সরকার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সংস্থাটিকে দায়িত্ব দিয়েছে। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা ভ্রমণ ও ইতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পায়। ফলে তারা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, সরকার ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য পদক্ষেপ নিয়েছে। এজন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি হলো বাংলাদেশ পর্যটন করপোরেশন। এটি নিজস্ব হোটেল, মোটেল ও পিকনিক স্পট হিসেবে ঐতিহাসিক স্থানগুলো পরিচালনা করে আসছে। মুনাফা অর্জন এ সংস্থাটির উদ্দেশ্য নয়। জনকল্যাণেই এটি নিয়োজিত আছে। বাংলাদেশের পর্যটন করপোরেশন-এর প্রধান কাজ হলো পর্যটন শিল্পের উন্নয়নের জন্য পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া। তাদের নিরাপত্তা নিশ্চিত করে এটি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এতে দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণে আগ্রহী হয়। এতে সরকারের আয় বাড়ে। সেই আয়ের অর্থ সরকার জনকল্যাণে বিনিয়োগ করতে পারে। এছাড়া, এটির পরিচালিত হোটেলগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এতে দেশে বেকারের সংখ্যা কমে। তাই বলা যায়, পর্যটন শিল্পের বিকাশে সরকারের পক্ষে 'বাংলাদেশ পর্যটন করপোরেশন'কে দায়িত্ব দেওয়া যুক্তিযুক্ত হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ওপর সরকারের দায়িত্ব দেওয়া কতটা যুক্তি…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর