উদ্দীপকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার পেছনে যে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে তার কাজগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার পেছনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানটি রপ্তানি আয় বাড়ানোর জন্য কাজ করে। তাই পণ্যের রাজার তৈরি ও প্রচারের লক্ষ্যে এটি বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে। এছাড়া, বিদেশে পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করে। উদ্দীপকের মি. আব্দুল হাই গার্মেন্টস শিল্পের মালিক ও রপ্তানিকারক। তার প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে। এছাড়া, বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। ফলে ব্যবসায়ের সাফল্য দিনদিন বাড়ছে। মি. আব্দুল হাইয়ের ব্যবসায়ে রপ্তানি আয় বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো সহায়তা দেয়। এটি বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন দেশে রপ্তানিযোগ্য পণ্যের প্রদর্শনীরও ব্যবস্থা করে। এতে ক্রেতারা পণ্যের মান সম্পর্কে সহজে ধারণা পায়। পরবর্তীতে তারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনে থাকে। ফলে পণ্যের বাজার বাড়ে। আন্তর্জাতিক মেলার আয়োজন করায় প্রতিষ্ঠানটি বিদেশি ক্রেতাদের আমন্ত্রণ জানায় । আবার, এটি রপ্তানি বিষয়ক সেমিনার আয়োজন করে থাকে। এর মাধ্যমে তথ্য সরবরাহ করে ব্যবসায়ীদের রপ্তানিতে আগ্রহী করে তোলা হয় । তাই বলা যায়, মি. আব্দুল হাইয়ের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার পেছনে ওপরের কাজগুলো করে রপ্তানি উন্নয়ন ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার পেছনে যে প্রতিষ্ঠানটি ভূম…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর