উদ্দীপকের মিসেস নীলা কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মিসেস নীলা মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন। এ প্রক্রিয়ায় মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা পাওয়া যায়। এক্ষেত্রে গ্রাহক একটি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে এ সেবাসমূহ পেতে পারে। এতে ব্যাংকে না গিয়েও গ্রাহক নগদ টাকা তুলতে বা জমা দিতে পারে। এছাড়া ঘরে বসেই প্রয়োজনীয় বিল পরিশোধ করা যায়। উদ্দীপকের মিসেস নীলা একজন বেসরকারি চাকরিজীবী। অফিসের কাজে তিনি বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন । তাই তিনি বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। এ ব্যবস্থায় তিনি ঘরে বসে যেকোনো সময়ে কাজটি করতে পারছেন । এছাড়া, এর মাধ্যমে ব্যাংকে যাওয়ার চেয়ে দ্রুত লেনদেন করা যায়। এতে কম খরচ ও সময়ের প্রয়োজন হয়। তাই বলা যায়, মিসেস নীলা দ্রুত বিল পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া ব্যবহার করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মিসেস নীলা কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল পরিশোধ করেন? ব্যাখ…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর