তুমি কি মনে করো আদালতে মামলা করে জনাব কালাম প্রতিকার পাবেন?
উত্তর: কপিরাইট আইনে নিবন্ধিত থাকায় আদালতে মামলা করে উদ্দীপকের জনাব কালাম প্রতিকার পাবেন। লেখক বা শিল্পীর সৃষ্ট কর্ম নকল থেকে রক্ষায় কপিরাইট আইনে নিবন্ধন করা প্রয়োজন। এতে স্বত্বাধিকারীর অধিকার নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকে।' বই, কবিতা, প্রবন্ধ এগুলোর ক্ষেত্রে লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর ষাট বছর পর্যন্ত এই সুরক্ষা থাকে। এ সময়ের মধ্যে নকল হলে, স্বত্বাধিকারী আদালতে মামলা করে প্রতিকার পেতে পারেন। উদ্দীপকের জনাব কালাম ১৯৮৭ সালে তার রচিত একটি উপন্যাস বই আকারে প্রকাশ করেন। তিনি উপন্যাসটি সংশ্লিষ্ট দপ্তরের রেজিস্টার বইতে লেখক হিসেবে প্রয়োজনীয় বিষয় উল্লেখ করে নিবন্ধন করেন। তখনকার সময়ে এ উপন্যাসটি জনপ্রিয়তা পায়নি। ৩০ বছর পর ২০১৭ সালে অন্য একজন ব্যক্তি তার নিজের নামে উপন্যাসটি প্রকাশ করে। তাই জনাব কালাম আগের প্রমাণ দেখিয়ে ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। জনাব কালাম তার উপন্যাসটি নিবন্ধন করানোর ফলে কপিরাইট আইনের অধিকার লাভ করেছেন। এ আইন অনুযায়ী তার অনুমতি ছাড়া অন্য কেউ এটি নকল বা প্রকাশ করতে পারবে না। তার জীবনকালীন ও মৃত্যুর ষাট বছর পর পর্যন্ত এ অধিকার সুরক্ষিত থাকবে। এ সময়ে কেউ উপন্যাসটি নকল করলে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এছাড়া, এতে তিনি ক্ষতিপূরণও পেতে পারেন। অতএব, জনাব কালামের উপন্যাসটি কপিরাইট আইনে নিবন্ধিত হওয়ায় তিনি প্রতিকার পাবেন ৷
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো আদালতে মামলা করে জনাব কালাম প্রতিকার পাবেন?
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর