ইলেকট্রনিক্স প্রযুক্তিভিত্তিক 'বিকিকিনি' প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখছে বলে কি তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ইলেকট্রনিক প্রযুক্তি উদ্দীপকের 'বিকিকিনি' প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখছে। ইন্টারনেট প্রযুক্তিতে গ্রাহকের কাছে সহজেই পণ্য পৌঁছানো যায়। এক্ষেত্রে মোবাইল বা কম্পিউটারে ব্যবহার করতে হয়। এর মাধ্যমে গ্রাহক ঘরে বসে নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পছন্দ অনুযায়ী পণ্যের অর্ডার দেয়। অর্ডার পাওয়ার পর নির্দিষ্ট ঠিকানায় বিক্রেতা পণ্য পৌছে দেয়। পণ্য পাওয়ার পর গ্রাহক মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করে। উদ্দীপকের মিসেস নীলা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র তিনি ইন্টারনেটের মাধ্যমে 'বিকিকিনি' শপিংমল থেকে কেনেন। এসব পণ্য শপিংমলের কর্মীরাই তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর মোবাইলের মাধ্যমে তিনি মূল্য পরিশোধ করেন। ইলেকট্রনিক প্রযুক্তিতে ইন্টারনেট ব্যবহার করে মিসেস নীলা যেকোনো সময় পণ্য কিনতে পারছেন। এতে তার সময় ও অর্থ খরচ কমেছে। 'বিকিকিনি' প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে সুবিধা দেওয়ায় অন্যান্য গ্রাহকরাও প্রতিষ্ঠানটি থেকে পণ্য কিনতে আগ্রহী হবে। এভাবে ইলেকট্রনিক ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থানে গ্রহকদের সেবা দেওয়া যায়। গ্রাহক তার ব্যবহৃত মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এ সেবা পেয়ে থাকে। অতএব, দ্রুত ও সহজে গ্রাহকদের সেবা দিতে 'বিকিকিনি' প্রতিষ্ঠানের ব্যবহৃত প্রযুক্তি ব্যবসায় সম্প্রসারণে ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ইলেকট্রনিক্স প্রযুক্তিভিত্তিক 'বিকিকিনি' প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর