'X [গণিত] প্রকাশনীর গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো
উত্তর: 'X [গণিত] প্রকাশনীর গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কপিরাইট আইনের সাথে সম্পর্কিত। এটি এক ধরনের বিধিবদ্ধ অধিকার। এর মাধ্যমে লেখক বা শিল্পী তার নতুন সৃষ্টিশীল সাহিত্য বা শিল্পকর্মের ওপর একক অধিকার পান। গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যকর্ম, সফটওয়্যার প্রভৃতি কপিরাইট করা হয়। উদ্দীপকের জনাব শাহরিয়ার ব্যবসায় ব্যবস্থাপনা নামে একটি বই লেখেন। 'X [গণিত] প্রকাশনী বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। এর মাধ্যমে 'X [গণিত] প্রকাশনী বইটির মালিকানা লাভ করে। এখন এর ওপর শুধু 'X [গণিত] প্রকাশনীর অধিকার আছে। এ প্রকাশনীর অনুমতি ছাড়া অন্য কেউ বইটি নকল বা বিক্রি করতে পারবে না। আইনগত এ সুরক্ষার বিষয়টির সাথে কপিরাইট আইনের মিল আছে। সুতরাং, 'X [গণিত] প্রকাশনী গ্রন্থস্বত্ব কেনার মাধ্যমে বইটির কপিরাইট পেয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'X প্রকাশনীর গ্রন্থস্বত্ব ক্রয় ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত?…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর