সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোন ধরনের ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত। এ ধরনের ব্যবসায় রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এর মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এটি জনগণকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা সরবরাহ করে থাকে। ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা প্রভৃতি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। উদ্দীপকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সম্পর্কে বলা হয়েছে। প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনকে গুরুত্ব দেয় না। এটি কম মূল্যে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করে থাকে। এতে গ্যাসের মূল্যের স্থিতিশীলতা বজায় থাকে। জনগণও ন্যায্যমূল্যে প্রতিষ্ঠানটি থেকে গ্যাসের সুবিধা পেতে পারে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে হলে জনগণ এ সুবিধা পেতো না। আর অর্জিত মুনাফা কিছু ব্যবসায়ীর কুক্ষিগত হতো। সুতরাং, জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে কাজ করায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কোন ধরনের ব্যবসায় সংগঠনের আওতাভুক্ত? ব্যা…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর