জনাব হারুন কোন প্রতিষ্ঠানের সহায়তায় আন্তর্জাতিক পুরস্কার পান? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব হারুন 'বিজিএমইএ (BGMEA- Bangladesh Garment Manufacturers and Exporters Association)' প্রতিষ্ঠানের সহায়তায় আন্তর্জাতিক পুরস্কার পান। এটি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করে থাকে। সদস্যদের পোশাক রপ্তানি বিষয়ে সম্পর্ক স্থাপন, তথ্য সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণে সহায়তা করে। এছাড়া এটি দেশে ও বিদেশে সদস্যদের জন্য পোশাক মেলার আয়োজন করে থাকে। উদ্দীপকের জনাব হারুন তার প্রতিষ্ঠানের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেন। তিনি ২০১৫ সালে গার্মেন্টস খাতে নিয়োজিত ব্যবসায় সংঘের সাহায্যে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন। এতে তিনি পুরস্কারও লাভ করেন। এছাড়া, ঐ সংঘ থেকে গার্মেন্টস সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ পান। সংঘটির এই সাহায্যের মাধ্যমে জনাব হারুন প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে পারছেন। কারণ, তিনি পোশাক শিল্প সংক্রান্ত নিত্য-নতুন বিষয়ে ধারণা পেতে পারেন। আবার, বিদেশে পোশাক রপ্তানির ক্ষেত্রে সমস্যা মোকাবিলায় তিনি সংঘটির সহায়তা পান। আর এদেশের পোশাক শিল্পের উন্নয়নে কাজ করছে বিজিএমইএ। সুতরাং, পোশাক রপ্তানি বিষয়ক আন্তর্জাতিক পুরস্কার পেতে জনাব হারুনকে বিজিএমইএ সহায়তা করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব হারুন কোন প্রতিষ্ঠানের সহায়তায় আন্তর্জাতিক পুরস্কার পান? ব্যাখ…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর