মিস মরিয়ামের লেডিস টেইলার্সটির সফলতার যৌক্তিকতা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের মিস মরিয়াম উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করায় তার লেডিস টেইলার্সটি সফল হয়েছে। ব্যবসায়ের ক্ষেত্র নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে গ্রাহকদের চাহিদা, ব্যবসায়ের পরিবেশ প্রভৃতি বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। সঠিক ক্ষেত্র নির্বাচন করতে পারলে ব্যবসায়ে দ্রুত সফলতা আসে। উদ্দীপকের মিস শাম্মী ও মরিয়াম যুব উন্নয়ন প্রকল্প থেকে বাটিক, বুটিক ও সেলাইয়ের প্রশিক্ষণ নেয়। এরপর মিস শাম্মী তাদের গ্রামে বাটিক ও বুটিকের দোকান দেয়। অপরদিকে মিস মরিয়াম লেডিস টেইলার্স স্থাপন করেছে। গ্রামের পরিবেশে মিস শাম্মীর বাটিক, বুটিকের ব্যবসায়টি সফল না হলেও মিস মরিয়ামের লেডিস টেইলার্সটি সফলতার সাথেই চলছে। মিস শাম্মী তার ব্যবসায়ের ক্ষেত্র নির্বাচনে ব্যর্থ হয়েছে। কারণ গ্রামের মানুষ বাটিক, বুটিকের তৈরি পোশাকের প্রতি তেমন আগ্রহী নয়। এছাড়া তাদের আয়ের পরিমাণও কম। তাই তারা সাধারণত পোশাক তৈরির জন্য টেইলার্স বেছে নেয়। এতে তাদের খরচও কম হয়। এসব বিষয় ভেবে মিস মরিয়াম তার গ্রামে লেডিস টেইলার্স স্থাপন করে। এতে মিস মরিয়ামের ব্যবসায়ে সফলতা আসে। তাই বলা যায়, উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করায় মিস মরিয়ামের লেডিস টেইলার্সটি সফলতার সাথে চলছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিস মরিয়ামের লেডিস টেইলার্সটির সফলতার যৌক্তিকতা আলোচনা করো।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর