বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: বর্ণিত প্রতিষ্ঠানটি একটি সমবায় সমিতি ব্যবসায় সংগঠন। সমবায় সমিতি সমাজের বিত্তহীন বা স্বল্পবিত্তসম্পন্ন মানুষের প্রচেষ্টায় গঠিত হয়। একে স্বল্প আয়ের মানুষের সংগঠন বলা হয়। এটি সম- অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ করা। এখানে ঐক্য ও সাম্যের নীতি মেনে চলা হয়। উদ্দীপকে বলা হয়েছে, কুয়াকাটার বিশ জন জেলে মিলে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়। এটি পরিচালনার জন্য তারা একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। এখানে একজন করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ আছেন। আর সাধারণ সদস্য আছেন তিনজন। কমিটির প্রধান কাজ হলো সমিতির উপবিধি তৈরি করা। এ উপবিধি প্রতিষ্ঠানটির মূল দলিল হিসেবে বিবেচিত হয়। কারণ এতে উল্লিখিত নিয়ম-নীতি অনুযায়ী কাজ পরিচালনা করা হয়। এসব বৈশিষ্ট্যের সাথে সমবায় সমিতি সংগঠনের মিল আছে। তাই জেলেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটিকে সমবায় সমিতি বলা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর