A এবং B নামক প্রতিষ্ঠান দুটির মধ্যে যেসব পার্থক্য রয়েছে তা তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] যথাক্রমে জীবন বিমা ও সাধারণ বিমা প্রতিষ্ঠান, যেগুলোর মধ্যে কাজ অনুযায়ী বিভিন্ন পার্থক্য আছে। মানুষের জীবন অনিশ্চিত। যেকোনো সময় কারও দুর্ঘটনা বা মৃত্যু হতে পারে। এতে তার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মানুষের মৃত্যুজনিত ঝুঁকির বিপরীতে জীবন বিমা চুক্তি করা হয়। আবার, সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্যেও ঝুঁকি আছে। এসব সম্পদের বিপরীতে সাধারণ বিমা করা হয়। উদ্দীপকের জনাব আরিফ একজন শিক্ষক। তিনি চাকরির পাশাপাশি স্টকের ব্যবসায়ও করেন। নিজের জীবন ও ব্যবসায় নিয়ে তিনি চিন্তিত । এজন্য জনাব আরিফ 'A [গণিত] প্রতিষ্ঠানের সাথে জীবনের ঝুঁকি ও 'B [গণিত] প্রতিষ্ঠানের সাথে সম্পত্তির ঝুঁকির বিপরীতে বিমা করেছেন। 'A [গণিত] প্রতিষ্ঠানটি শুধু মানুষের জীবনের জন্য বিমা করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে প্রিমিয়াম দিতে হয়। এর বিনিময়ে 'A [গণিত] প্রতিষ্ঠানটি বিমাগ্রহীতার মৃত্যুতে তার উত্তরাধিকারীকে আর্থিক নিশ্চয়তা দেয়। আর দুর্ঘটনা হলে বিমাগ্রহীতাকেই অর্থ দেয়। বিমাগ্রহীতাকে আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য 'A [গণিত] প্রতিষ্ঠানটি এ ধরনের বিমা চুক্তি করে। অপরদিকে, 'B [গণিত] প্রতিষ্ঠানটি শুধু সম্পত্তির ঝুঁকির বিপরীতে বিমা চুক্তি করে। সম্পত্তির কোনো ক্ষতি হলে প্রতিষ্ঠানটি বিমাগ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ দেয়। তবে ক্ষতি না হলে কোনো অর্থ দেওয়া হয় না। এভাবে 'A [গণিত] (জীবন বিমা প্রতিষ্ঠান) ও 'B [গণিত] (সাধারণ বিমা প্রতিষ্ঠান)-এর বিমা চুক্তির কাজে পার্থক্য দেখা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
A এবং B নামক প্রতিষ্ঠান দুটির মধ্যে যেসব পার্থক্য রয়েছে তা তুলে ধরো।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর