উদ্দীপকে বর্ণিত জনাব জাহিন কোন ধরনের ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব জাহিন একমালিকানা ব্যবসা সংগঠন পরিচালনা করছেন। যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসা বলে।এ ধরনের ব্যবসা যেকোনো স্থানে কোনো আইনগত ঝামেলা ছাড়াই গঠন করা যায়।এই ব্যবসায়ের মালিককে অসীম দায় বহন করতে হয়। এরূপ দায়ের কারণে মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে এবং মালিক দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। উদ্দীপকের জনাব জাহিন স্বল্প পুঁজি দিয়ে মুড়ির ব্যবসা শুরু করলেন।গ্রামের বাজারে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের নিকট সরবরাহ করেন।উক্ত ব্যবসায়ের পুঁজি সরবরাহকারী ও ব্যবসা পরিচালনাকারী শুধুমাত্র তিনি নিজেই।তাই বলা যায়, উদ্দীপকের জনাব জাহিন একমালিকানা ব্যবসা সংগঠন পরিচালনা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব জাহিন কোন ধরনের ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন? …
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর