উদ্দীপকে গৃহীত সিদ্ধান্তটি কী সঠিক ছিল? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে গৃহীত সিদ্ধান্তটি সঠিক বলে আমি মনে করি। কোম্পানি মূলধনের প্রতিটি ক্ষুদ্র ও সমান একককে শেয়ার বলে। শেয়ার ক্রয়ের বিনিময়ে শেয়ারহোল্ডারগণ কোম্পানি হতে মুনাফা পেয়ে থাকেন। কোম্পানি বিলোপের পূর্ব পর্যন্ত এই অর্থ পরিশোধের প্রশ্নই আসেনা। তাই শেয়ার ইস্যু করে কোম্পানি নিশ্চিন্তে থাকতে পারে। উদ্দীপকে দেখা যায়,সাগর তার ছয় বন্ধু মিলে তিস্তা এগ্রো নামে একটি প্রতিষ্ঠান চালু করে।সুনামের সাথে তারা প্রতিষ্ঠানটি পরিচালনা করছিল।মূলধন বৃদ্ধির জন্য তারা জনসাধারণের কাছে থেকে দশ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি-ই শেয়ারবাজারে শেয়ার ইস্যু করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে শেয়ার মালিকগণ কোম্পানির আংশিক মালিকানা লাভ করেন।তিস্তা এগ্ৰো যেহেতু শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে তাই শেয়ারমালিকদের অর্থ ফেরত দেওয়ার তাড়া থাকবে না। কোম্পানির কার্যক্রম হতে অর্জিত মুনাফার অংশ দিতে হবে। তাই বলা যে, উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটির শেয়ার ইস্যুর সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গৃহীত সিদ্ধান্তটি কী সঠিক ছিল? তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর