নাজিম হাসুর মতো কম ঝুঁকির চুক্তি গ্রহণ করতে পারবে না। তুমি কি এ উক্তির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: নাজিম হাসুর মত কম ঝুঁকির চুক্তি গ্রহণ করতে পারবেনা- উক্তিটির সাথে আমি একমত। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্ৰহণ করে তাকে সাধারণ অংশীদার বলে। এরূপ অংশীদার সবসময় অসীম দায় বহন করে এবং ব্যবসা পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, সুজন ও নাজিম মিলে ডায়গনস্টিক সেন্টার খুলল।তাদের মূলধন বৃদ্ধির প্রয়োজন হওয়ায় হাসুকে অংশীদার হওয়ার প্রস্তাব দিল।হাসু ব্যবসায়ীক ঝামেলায় না গিয়ে শুধু মূলধন বিনিয়োগ করতে সম্মত হল।হাসুর সরবরাহকৃত মূলধনের দায় সীমিত হবে এই মর্মে তাদের মধ্যে একটি চুক্তি হয়। যেহেতু তাদের ব্যবসাটি একটি সীমাবদ্ধ অংশীদার ব্যবসা তাই আইন অনুযায়ী এতে কমপক্ষে দুজন অসীম দায়সম্পন্ন অংশীদার থাকতে হবে। তাদের গঠিত অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা তিনজন।যার মধ্যে হাসু একজন সীমাবদ্ধ অংশীদার। তাই অপর দুইজন অংশিদার সুজন ও নাজিমকে অসীম দায় বহন করতে হবে।নাহলে তাদের ব্যবসাটির গঠিত হতে পারবে না। তাই বলা যায়, নাজিম হাসুর মতো কম ঝুঁকির চুক্তি গ্রহণ করতে পারবেনা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নাজিম হাসুর মতো কম ঝুঁকির চুক্তি গ্রহণ করতে পারবে না। তুমি কি এ উক্…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর