X ব্যাংক কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি চালু করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: X ব্যাংক ই-ব্যাংকিং পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতিতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্যাংকিং কাজ (অর্থজমাদান, উত্তোলন, বিল, পরিশোধ প্রভৃতি) করা হয়। এক্ষেত্রে ব্যাংকের ওয়েবসাইটে গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। গ্রাহক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। এতে বিশ্বের যেকোনো স্থান থেকে লেনদেন সংক্রান্ত কাজ করা যায়। উদ্দীপকের মি. সুদর্শন X ব্যাংকের একজন অফিসার। এ ব্যাংকে লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করা হয়। তথ্য বিনিময়ে ব্যাংকটি মোবাইল মেসেজ, ইমেইল প্রভৃতি ব্যবহার করে। ব্যাংকটির ওয়েবসাইটে প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্ট আছে। এতে গ্রাহকের যেকোনো লেনদেন স্বয়ংক্রিভাবে সংরক্ষণ হয়। ফলে ব্যাংক কর্মকর্তাদের সময় নষ্ট করে কাগজ-কলমে তথ্য সংরক্ষণ করতে হয় না। এভাবে অনলাইনে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার সাথে ই-ব্যাংকিং পদ্ধতির মিল আছে। অতএব, X ব্যাংক ই-ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহকদের আধুনিক সেবা নিশ্চিত করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
X ব্যাংক কোন ধরনের ব্যাংকিং পদ্ধতি চালু করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর