উদ্দীপকে বর্ণিত বিশেষ কার্ডটি গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াকে করেছে-তুমি কি এ বিষয়ে একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিশেষ 'ডেবিট' কার্ডটি গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াকে সহজ করেছে- এ বিষয়ে আমি একমত। এটি চুম্বকীয় শক্তিসম্পন্ন প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক কার্ড। এ কার্ড ব্যবহারের জন্য গ্রাহকের হিসাবে পর্যাপ্ত পরিমাণে অর্থ জমা থাকতে হয়। এতে যেকোনো প্রয়োজনে গ্রাহক এটিএম মেশিন থেকে টাকা উঠাতে পারে। ফলে নগদ অর্থ বহনের প্রয়োজন হয় না। উদ্দীপকের X ব্যাংক গ্রাহকদের হিসাবের লেনদেন সংরক্ষণে কম্পিউটার ব্যবহার করে। এ ব্যাংকের গ্রাহকরা কার্ড ব্যবহার করে যেকোনো বুথ থেকে সব সময় টাকা তুলতে পারে। এছাড়া তারা কার্ডটির মাধ্যমে পণ্যের দাম ও বিল পরিশোধ এবং কর্মচারীদের বেতন দিচ্ছে। X ব্যাংকের ইস্যুকৃত কার্ড ব্যবহার করায় গ্রাহকদের নগদ অর্থ চুরি বা ছিনতাই হওয়ার ভয় থাকে না। প্রয়োজনে নির্দিষ্ট বুথ থেকে যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারে। এছাড়া কোনো বিল পরিশোধে দোকানের নির্দিষ্ট মেশিনে কার্ডটি পাঞ্চ করলেই হয়। মূলত নগদ অর্থ ব্যবহারের পরিবর্তে এই ইলেকট্রনিক কার্ড ব্যবহার করা হয়। আর বৈশিষ্ট্য অনুযায়ী এটি হলো ডেবিট কার্ড। তাই বলা যায়, গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াকে সহজ করতে X ব্যাংক ডেবিট কার্ড ইস্যু করে থাকে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিশেষ কার্ডটি গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াকে করেছে-তু…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর