কোন সমর্থনমূলক সহায়তার অভাব জনাব হারুনের দুশ্চিন্তার মূল কারণ? মতামত দাও।
উত্তর: সংরক্ষণমূলক সহায়তার অভাব জনাব হারুনের দুঃশ্চিন্তার মূল কারণ বলে আমি মনে করি। শিল্প প্রতিষ্ঠার পরও বিভিন্ন বাধা দেখা দিতে পারে। এক্ষেত্রে বাধাগুলো দূর করতে প্রয়োজন হয় সমর্থনমূলক সহায়তা। এতে প্রতিষ্ঠান ধারাবাহিক উৎপাদনের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। ব্যবসায়ের আধুনিকীকরণ, পণ্যের বৈচিত্র্যকরণ, পণ্যমান নিয়ন্ত্রণ, আইনগত সহায়তা প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্গত। উদ্দীপকের জনাব হারুন প্রতিষ্ঠানের তৈরি পোশাক বাইরে রপ্তানি করেন। তিনি বিদেশের বাজার দখল করার জন্য আরও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু, এক্ষেত্রে সরকারি সহায়তা পর্যাপ্ত না হওয়ায় যন্ত্রপাতি আমদানিতে সমস্যা হচ্ছে। এছাড়া সম্প্রতি সরকার যন্ত্রপাতি আমদানি ও পোশাক রপ্তানিতে শুল্ক হার বাড়িয়েছে। সরকারের নেওয়া এ নিয়ন্ত্রণ ব্যবস্থা পোশাক ব্যবসায়ীদের রপ্তানি খাতে বিনিয়োগে নিরুৎসাহিত করবে। এতে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ কমে যাবে। ফলে পোশাক শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জনাব হারুনের মতো ব্যবসায়ীদের ব্যবসায় সম্প্রসারণও সম্ভব হবে না। কিন্তু, সরকারি সহায়তা পর্যাপ্ত হলে জনাব হারুন ব্যবসায়ের পরিধি বাড়াতে পারতেন। এছাড়া উন্নত মানের পণ্য রপ্তানি করে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারতেন। এক্ষেত্রে তিনি যথাযথ সহায়তার অভাবে ব্যবসায়ের ধারাবাহিক উৎপাদনে সমস্যার সম্মুখীন হয়েছেন। অতএব, ব্যবসায় সম্প্রসারণে সংরক্ষণমূলক সহায়তার অভাবে জনাব হারুন দুঃশ্চিন্তায় আছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন সমর্থনমূলক সহায়তার অভাব জনাব হারুনের দুশ্চিন্তার মূল কারণ? মতাম…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর