জুনায়েদ এর সমস্যা উত্তরণের উপায় সুপারিশ কর।
উত্তর: জুনায়েদের সমস্যা উত্তরণের উপায় হবে গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ। পণ্য উৎপাদনের পর ও ভোগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে পণ্য বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণে যে ব্যবস্থা গড়ে তুলে তাকে গুদামজাতকরন বলে।গুদামজাতকরণের ফলে এক মৌসুমের খাদ্যদ্রব্য অন্য মৌসুমেও ভোগ করা যাচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে স্বল্প জীবনীশক্তি সম্পন্ন খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে। উদ্দীপকের জুনায়েদ দীর্ঘদিন ধরে পুনঃরপ্তানি বাণিজ্য করছেন।গত বছর তিনি যে চাল আমদানি করেছেন তা আর কয়েক মাস পর বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় আগেভাগেই বিক্রয় করে দিতে হয়। গুদামজাতকরণ ব্যবস্থার মাধ্যমে জুনায়েদ দীর্ঘদিন চাল সংরক্ষণ করতে পারবেন।ফল তা দ্রুত নষ্ট হবে না। গুদামজাতকরণ ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যবসায়ীরা পণ্য বিক্রয় না করা পর্যন্ত দীর্ঘদিন বিনষ্টের হাত থেকে রক্ষা করতে পারেন। ফলে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হন না। তাই আমি মনে করি, জুনায়েদের সমস্যার সমাধানে গুদামজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জুনায়েদ এর সমস্যা উত্তরণের উপায় সুপারিশ কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর