জুনায়েদ এর ব্যবসায়িক কর্মকান্ড বাণিজ্যের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জুনায়েদ এর ব্যবসায়িক কর্মকাণ্ড বৈদেশিক বাণিজ্যের পুনঃরপ্তানি শাখার অন্তর্ভুক্ত। বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বলে।যখন উৎপাদনকারী দেশ ও আমদানিকারক দেশের মধ্যে সরাসরি কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকে না তখন এ ধরনের বাণিজ্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। বৃটেনের ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারত থেকে চা কিনে তাদের প্যাকিং করে পৃথিবীর বিভিন্ন দেশে দীর্ঘকাল ধরে এ ধরনের পুনঃরপ্তানি বাণিজ্য করে আসছেন। উদ্দীপকের জুনায়েদ একজন ব্যবসায়ী।তিনি মায়ানমার থেকে চাল আমদানি করে প্রক্রিয়াজাত করে শ্রীলংকার বিভিন্ন কোম্পানির কাছে বিক্রয় করেন।তার এরূপ কর্মকান্ড পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, জুনায়েদ এর ব্যবসায়ীক কর্মকান্ড বৈদেশিক বাণিজ্যের পুনঃরপ্তানি শাখার অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জুনায়েদ এর ব্যবসায়িক কর্মকান্ড বাণিজ্যের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্য…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর