উদ্দীপকের আলোকে SME লোন দেশের উন্নয়নে কতটুকু অবদান রাখতে পারে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে SME লোন দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। SME-এর পূর্ণরূপ হলো— Small and Medium / Enterprise. এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ঋণ সহায়তা দেয়। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসায় স্থাপনের মূলধন পায়। ফলে দেশের বেকার সমস্যা কমতে থাকে ৷ উদ্দীপকের আয়েশা বেগম মহিলা অধিদপ্তর থেকে বিউটিফিকেশন অ্যান্ড পার্লার'-এর ওপর ছয় মাসের প্রশিক্ষণ নেন। এ প্রশিক্ষণ তাকে উদ্যোক্তা হতে আগ্রহী করেছে। তাই তিনি ব্যাংক থেকে SME লোন নিয়ে নিজ শহরে একটি পার্লার স্থাপন করেন। SME ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মূলধন সহায়তায় নিয়োজিত থাকে। এর মূল লক্ষ্য হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাই এটি দেশের বেকার শ্রেণিকে ঋণ দিয়ে উদ্যোক্তা হতে সাহায্য করে। এ ঋণ পেলে আয়েশা বেগমের মতো উদ্যোক্তারা শিল্প স্থাপন ও সম্প্রসারণে আগ্রহী হন। ফলে অনেকের কর্মসংস্থান হয়। ফলে দেশের বেকারত্ব কমতে থাকে। আবার, শিল্পের উন্নয়ন ও অর্থনীতি গতিশীল হয়। ফলে দেশের জাতীয় আয় বাড়বে। এভাবে SME লোন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে SME লোন দেশের উন্নয়নে কতটুকু অবদান রাখতে পারে বলে …
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর