উদ্দীপকে জারিন কীরূপ সমবায় সমিতি গঠন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জারিন উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন। কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অতিকতর ফলপ্রসূ ও কার্যকর ভাবে পরিচালনার উদ্দেশ্যে কোন সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্ত সম্পন্ন উৎপাদকরা পণ্য উৎপাদনে ও বিক্রয়ের অসুবিধা থেকে এ ধরনের সমবায় সমিতি গঠন করেন। উদ্দীপকের জারিন স্থানীয় নারীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন।তিনি নারীদের তৈরি হস্তশিল্প শহরে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করেন।এই সমবায়ের মাধ্যমে নারীরা তৈরিকৃত হস্তশিল্প পণ্যের ন্যায্য মূল্য পাবে।তাই বলা যায়,উদ্দীপকে জারিন উৎপাদক সমবায় সমিতি গঠন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জারিন কীরূপ সমবায় সমিতি গঠন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর