উদ্দীপকে জারিন যে সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য খুবই উপযোগী হয়েছে- বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জারিন যে সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য খুবই উপযোগী হয়েছে- বক্তব্যটি যথার্থ। কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অতিকতর ফলপ্রসূ ও কার্যকর ভাবে পরিচালনার উদ্দেশ্যে কোন সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্ত সম্পন্ন উৎপাদকরা পণ্য উৎপাদনে ও বিক্রয়ের অসুবিধা থেকে এ ধরনের সমবায় সমিতি গঠন করেন। উদ্দীপকে দেখা যায়, জারিন স্থানীয় নারীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন।তিনি নারীদের তৈরি হস্তশিল্প শহরে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করেন।এতে তারা নিজেদের আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। সমিতির সদস্যরা তাদের কাঙ্খিত মূল্যে পণ্যগুলো বিক্রয় করতে পারছে।ফলে অধিক উৎপাদনে তারা আগ্রহী হয় যা তাদের আয় বৃদ্ধি করবে এবং জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।সমবায় সমিতির সদস্যদের আর্থিক সামর্থ্য ও সামাজিক মর্যাদা বাড়বে যার প্রভাব অত্র এলাকায় পড়বে। তাই বলা যায়, জারিন এর গঠিত সমবায় সমিতিটি স্থানীয় নারীদের জন্য খুবই উপযোগী হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জারিন যে সমবায় সমিতি গঠন করেছেন তা তাদের জন্য খুবই উপযোগী …
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর