ব্যবসায়ের আইনগত দিক নিশ্চিত হওয়ায় উদ্দীপকের জনাব রবিউল যে সনদ নিয়েছিলেন তা ব্যবসায় পরিচালনার জন্য যথেষ্ট।
যেকোনো ব্যবসায় পরিচালনা করতে নির্দিষ্ট বিধি-বিধান মেনে চলতে হয়। এতে এটি আইনগতভাবে বৈধ হয় । এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়। আবার, ব্যবসায়ের ধরন অনুযায়ী বিভিন্ন আনুষ্ঠানিকতা পরিবেশ ছাড়পত্র ও বিএসটিআই-এর অনুমোদন পালন করতে হয়। এভাবে ব্যবসায় ও এর উদ্যোক্তার আইনগত সুরক্ষার দিকটি নিশ্চিত করা যায়।
উদ্দীপকের 'ডিজি কেয়ার' নামক ডায়াগনস্টিক সেন্টারের মালিক জনাব রবিউল। তিনি এটি পরিচালনার জন্য পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নিয়েছেন। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর থেকেও সনদ নিয়েছেন।
ট্রেড লাইসেন্স সংগ্রহ করায় 'ডিজি কেয়ার'-এর কাজ পরিচালনায় সরকারের অনুমতি পেয়েছে। আবার, এটি পরিবেশ ছাড়পত্রও পেয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি পরিবেশের কোনো ক্ষতি করবে না। এতে এটি একটি পরিবেশবান্ধব ব্যবসায় হয়েছে। এছাড়া, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সনদ সংগ্রহ করা জরুরি। কারণ, গুণগত স্বাস্থ্যসেবা দেওয়ার মতো সক্ষমতা প্রতিষ্ঠানটির আছে কি না তা স্বাস্থ্য অধিদপ্তর যাচাই করে। তাই জনাব রবিউল 'ডিজি কেয়ার'-এর জন্য এ সনদও সংগ্রহ করেছেন। সব দিক থেকে তিনি ব্যবসায়ের সুরক্ষা নিশ্চিত করেছেন। এতে তিনি নিশ্চিন্তে ব্যবসায় পরিচালনা করতে পারবেন। তাই বলা যায়, ব্যবসায় পরিচালনার জন্য জনাব রবিউলের সনদ নেওয়া যৌক্তিক হয়েছে।