উদ্দীপকে 'ডিজি কেয়ার' নামটি ব্যবসায়ের কোন আইনগত সুরক্ষা দিতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ডিজি কেয়ার' নামটি ব্যবসায়ের ট্রেডমার্ক, যেটি ব্যবসায়ের আইনগত সুরক্ষা দিতে পারে। এর মাধ্যমে পণ্য বা সেবাদানকারী প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এটি নিবন্ধিত থাকলে মালিকের অনুমতি ছাড়া অন্য কেউ তা ব্যবহার করতে পারে না। ব্যবহার করলেও আদালতে মামলা করে মালিক ক্ষতিপূরণ আদায় করতে পারে। বিশেষ কোনো চিহ্ন, প্রতীক, শব্দ, নাম প্রভৃতি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব রবিউল 'ডিজি কেয়ার' নামক ডায়াগনস্টিক সেন্টার- এর মালিক। তিনি সেন্টারটি পরিচালনার জন্য পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নিয়েছেন। এগুলোর মাধ্যমে তার প্রতিষ্ঠানের 'ডিজি কেয়ার' নামটি নিবন্ধিত হয়। এতে তার অনুমতি ছাড়া অন্য কেউ এ নামটি ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করতে পারবে না। ব্যবহার করলেও তিনি আদালতে মামলা করে ক্ষতিপূরণ পাবেন। এ ধরনের আইনগত সুরক্ষা ট্রেডমার্কের মাধ্যমে পাওয়া যায়। সুতরাং, ডায়াগনস্টিক সেন্টারের ডিজি কেয়ার' নামটি ব্যবসায়ের ট্রেডমার্ক আইনগত সুরক্ষা দিবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ডিজি কেয়ার' নামটি ব্যবসায়ের কোন আইনগত সুরক্ষা দিতে পারে…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর