ক' ব্যাংকটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' ব্যাংকটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। এটি সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে জনগণ ন্যায্যমূল্যে পণ্য ও সেবা পায়। এরূপ ব্যবসায় সংগঠন মুনাফার উদ্দেশ্যে পরিচালিত না হয়ে জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। উদ্দীপকে 'ক' সরকারের একটি বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি সরকার পরিচালনা করে। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এটি প্রশিক্ষণের ব্যবস্থা করে। এরপর তাদেরকে স্বল্প সুদে ঋণ দেয়। এতে বেকাররা আর্থিক সুবিধা পেয়ে ব্যবসায় স্থাপনে আগ্রহী হয়। ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এভাবে দেশের বেকার যুবকদের কল্যাণ সাধন হয়। অর্থাৎ মুনাফা অর্জনের আশায় 'ক' ব্যাংকটি গঠন করা হয়নি। এর উদ্দেশ্য দেশের বেকার শ্রেণির কর্মসংস্থানের ব্যবস্থা করা। সুতরাং, ক ব্যাংকটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন হিসেবে কাজ করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ক' ব্যাংকটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর