উদ্দীপকে বর্ণিত 'ক' ব্যাংকটির সফলতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' ব্যাংকটির সফলতার কারণ হলো জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হওয়া। রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা থাকে সরকারের হাতে। এর প্রধান উদ্দেশ্য জনগণের কল্যাণ করা। এর মাধ্যমে সম্পদের সুষম বণ্টন হয়। এছাড়া, জনগণ ন্যায্যমূল্যে পণ্য ও সেবা পায়। তাই এ ব্যবসায় সংগঠন জনগণের কাছে বেশ জনপ্রিয়। উদ্দীপকে 'ক' সরকারের একটি বিশেষায়িত ব্যাংক। এটি দেশের বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। পরবর্তীতে স্বল্প সুদে ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে। এতে ব্যাংকটির সুনাম দিন দিন বাড়ছে। 'ক' ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের বেকার যুবকদের উন্নয়ন সাধন করা। ব্যাংকটির সহায়তায় বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পায়। এর মাধ্যমে তাদের জীবিকার ব্যবস্থা হয়। ফলে দেশের বেকারত্ব কমে। এতে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়। দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। ফলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হয়। তাই বলা যায়, জনগণের কল্যাণে পরিচালিত হওয়ায় ব্যাংকটি সফল হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' ব্যাংকটির সফলতার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর