বিকাশ অথবা রকেট কোন ধরনের ব্যাংকিং সেবা দেয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিকাশ অথবা রকেট মোবাইল ব্যাংকিং সেবা দেয় । এক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে একটি হিসাব খুলতে হয়। একটি পিন নম্বরের মাধ্যমে গ্রাহক নিজেই তার হিসাব পরিচালনা করতে পারে। এ সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া ও ওঠানো, বিল পরিশোধ প্রভৃতি কাজগুলো ঘরে বসে করা যায়। আবার, গ্রাহক কাছের কোনো এজেন্টের কাছে গিয়েও করতে পারে। উদ্দীপকের জনাব জাকিউল একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কাজে তাকে প্রায়ই মোবাইলে কথা বলতে হয়। এক্ষেত্রে অনেক সময় মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যায়। ফলে তাকে অনেক দূরে গিয়ে ফ্লেক্সি করতে হয়। তাই তার বন্ধু বিকাশ অথবা রকেট-এ হিসাব খোলার পরামর্শ দেয়। এ ব্যবস্থায় জনাব জাকিউল তার হিসাব থেকে যেকোনো সময় ফ্লেক্সি করতে পারবেন। এছাড়া, তিনি ব্যাংকে না গিয়েও অন্যান্য ব্যাংকিং কাজ করতে পারবেন। এ ধরনের সেবা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পাওয়া যায়। সুতরাং, উদ্দীপকের বিকাশ অথবা রকেট এর দেওয়া সেবাটি মোবাইল ব্যাংকিং-এর অন্তর্ভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বিকাশ অথবা রকেট কোন ধরনের ব্যাংকিং সেবা দেয়? উদ্দীপকের আলোকে ব্যাখ…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর