জনাব জাকিরের করা কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব জাকিরের করা কাজটি প্রজনন শিল্পের অন্তর্গত। এ শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এ শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং লালন-পালন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। নার্সারি, পোলট্রি ফার্ম, মাছ চাষ প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকের জনাব জাকির হোসেন নিজেদের তিন বিঘা আয়তনের পুকুর সংস্কার করেন। এরপর এতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির ওপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্নস্তরের জন্য বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। চাষকৃত মাছ পরিচর্যা করে তিনি মানুষের ভোগের উপযোগী করে তোলেন। এছাড়া, পুকুরে মাছ চাষ করে তিনি সেগুলোর বংশ বাড়ানোর ব্যবস্থা করেন। এসব কাজের সাথে প্রজনন শিল্পের মিল আছে। তাই বলা যায়, জনাব জাকির প্রজনন শিল্পের কাজে নিয়োজিত আছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব জাকিরের করা কাজটি কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর