উদ্দীপকে তিন বছরের মোট মুনাফার সর্বোচ্চ কত পরিমাণ অর্থ সদস্যদের মধ্যে বণ্টিত হবে? নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে গঠিত সমবায় সমিতিটির তিন বছরের অর্জিত মুনাফা হলো ৬০,০০০ টাকা, ৬৫,০০০ টাকা ও ৭৫০০০ টাকা। তারা বিধিবদ্ধ নিয়ম অনুসারে ন্যূনতম হারে সঞ্চিতি তহবিল সংরক্ষণ করেন। সমবায় আইন অনুযায়ী ১৫% সংরক্ষিত তহবিল এবং ৩% উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়। এ ১৮% বাদে বাকি ৮২% মুনাফা সদস্যদের মধ্যে বণ্টন করতে হয়। এক্ষেত্রে প্রতি সদস্য তার ক্রয়কৃত শেয়ার অনুপাতে মুনাফা পাবে। সুতরাং সদস্যদের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ হবে- তিন বছরে অর্জিত মোট মুনাফা (৬০,০০০ + ৬৫০০০ + ৭৫,০০০) টাকা = ২,০০,০০০ টাকাবাদ: ১৫% সংরক্ষিত তহবিল (২,০০,০০০×১৫%) = ৩০,০০০ টাকা বাদ: ৩% উন্নয়ন তহবিল (২,০০,০০০×৩%) = ৬,০০০ টাকা∴ বণ্টনযোগ্য মোট মুনাফা = ১,৬৪,০০০ টাকা।∴ সদস্যদের বণ্টনযোগ্য মোট মুনাফার পরিমাণ ১,৬৪,০০০ টাকা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তিন বছরের মোট মুনাফার সর্বোচ্চ কত পরিমাণ অর্থ সদস্যদের মধ্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর