তুমি কি মনে করো সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় অর্থের সংস্থান হবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় অর্থের ব্যবস্থা হবে বলে আমি মনে করি। সমবায় সমিতির অর্জিত মুনাফার পুরোটাই সদস্যদের মধ্যে ভাগ করা হয় না। আইনানুযায়ী বাধ্যতামূলকভাবে অর্জিত মুনাফার ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে জমা করতে হয়। এই অর্থ ভবিষ্যতে ব্যবসায় বাড়ানোর জন্য খরচ করা হয়। উদ্দীপকের কুমারখালীর ৫০ জন তাঁতি একত্র হয়ে একটি উৎপাদন সমবায় সমিতি গঠন করেন। তারা সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে জমা রাখেন। পরে ১৫,০০০ টাকা দরে দুইটি তাঁতকল কেনার জন্য সংরক্ষিত তহবিল ব্যবহারের চিন্তা করছেন। এক্ষেত্রে তাঁতকল কেনার জন্য মোট (১৫,০০০×২) বা ৩০,০০০ টাকা প্রয়োজন। তিন বছরে সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় (৬০,০০০ + ৬৫,০০০ + ৭৫,০০০) × ১৫% = ৩০, ০০০ টাকা। তাঁতকল কেনার জন্যও প্রয়োজন ৩০,০০০ টাকা। সুতরাং, এ সংরক্ষিত তহবিলের টাকা থেকেই তারা ২টি তাঁতকল কেনার সমুদয় অর্থের ব্যবস্থা করতে পারবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো সংরক্ষিত তহবিলের টাকা থেকে দুটি তাঁতকল কেনার সমুদয় …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর