উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে কপিরাইট আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কপিরাইটের মাধ্যমে লেখক বা শিল্পী তার সৃষ্টিকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকার পান। কপিরাইট আইনের ফলে শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রয়, উন্নয়ন বা ব্যবহারের একচ্ছত্র অধিকার লাভ করা যায়। গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, গান, চলচ্চিত্র প্রভৃতির সুরক্ষার জন্য এ আইনের সহায়তা নিতে হয়। উদ্দীপকে বলা হয়েছে, জনাব অর্ণব একজন সঙ্গীত শিল্পী। তিনি গান লেখেন ও সুর করেন। প্রিজম নামের একজন নতুন শিল্পী গানের একক অ্যালবাম করে বাজারে ছাড়েন। জনাব অর্ণব প্রিজমের প্রকাশিত সিডির একটি গানের সুর তার নিজের বলে দাবি করে আদালতে মামলা করেন । কারণ, তিনি তার গানের সুর ব্যবহারের ও বিক্রির একক অধিকারী। এতে কেউ তার সৃষ্টিকর্ম নকল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এসব বৈশিষ্ট্যের সাথে কপিরাইট আইনের মিল আছে। সুতরাং, উদ্দীপকে কপিরাইট আইনের কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর