উদ্দীপকে প্রথমে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রথমে 'ডাক বিভাগ' রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে। এটি ডাক-সংশ্লিষ্ট পণ্য বা সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত। প্রতিষ্ঠানটি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ। এটি সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। বিশেষ করে গ্রামীণ জনগণকে কম খরচে চিঠিপত্র ও অর্থ দেওয়া- নেওয়ার ক্ষেত্রে এটি ভূমিকা রাখে। উদ্দীপকে বলা হয়েছে, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত একটি সার্ভিস চালু আছে। তবে মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস প্রভৃতির উদ্ভবের কারণে এর গুরুত্ব কমে গেছে। এটি ব্রিটিশ আমল থেকেই সাশ্রয়ী ও নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। বর্তমানে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এর সেবা কাজ চালানো যাচ্ছে না। এত বড় ও সম্ভাবনাময় এ প্রতিষ্ঠানটিকে প্রযুক্তিনির্ভর কাজে পরিচালিত করা প্রয়োজন। এতে সাধারণ মানুষ কম খরচে আরও অনেক বেশি সেবা নেওয়ার সুযোগ পাবে। এসব কাজের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগ-এর ডাকসেবার মিল আছে । সুতরাং, উদ্দীপকে প্রথমে ডাক বিভাগ-এর কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথমে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর