নারী উদ্যোক্তা উন্নয়নে গ্রামীণ ব্যাংক-এর ঋণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
এ ব্যাংক দরিদ্র নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেয়। এটি নারী উদ্যোক্তা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা করে থাকে।
উদ্দীপকের মিতালী দত্ত গ্রামীণ ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেয়ে তার ব্যবসায়িক কাজকে সম্প্রসারণ করেন। ফলে তিনি নিজের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পেরেছেন। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে এ ঋণ পেয়ে সহজেই তার ব্যবসায়ের উন্নয়ন করতে সক্ষম হয়েছেন।
এদেশে অসংখ্য দরিদ্র নারী উদ্যোক্তা আছে যারা সহজ শর্তে ঋণের অভাবে ব্যবসায় গঠনে পিছিয়ে পড়ছেন। গ্রামীণ ব্যাংক এই দরিদ্র নারী উদ্যোক্তাদের দলগতভাবে জামানতবিহীন ঋণ দিয়ে থাকে। এতে সহজে নারী ব্যবসায়ীরা তাদের ব্যবসায় চালাতে ও সম্প্রসারণ করে লাভবান হতে পারেন। এছাড়া, মহাজন শ্রেণিকে ঋণের অতিরিক্ত সুদ দেওয়া থেকে তারা রক্ষা পেতে পারেন। এ ধরনের ঋণ নিয়ে তারা মাছ চাষ, হাঁস-মুরগির খামার প্রভৃতি তৈরি করে ক্ষুদ্র শিল্পের উন্নয়ন করতে পারেন। মিতালী দত্তকে দেখে এলাকার অন্য নারীরাও ব্যবসায় গঠনে আগ্রহী হবেন। এতে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সুতরাং, নারী উদ্যোক্তা উন্নয়নে গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।