উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ২য় পর্যায়ের ব্যবসায় পাবলিক লিমিটেড কোম্পানিই অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা ৭ জন এবং সর্বোচ্চ এর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এর ন্যূনতম পরিচালক সংখ্যা ৩ জন। এর শেয়ার জনসাধারণের কাছে অবাধে হস্তান্তরযোগ্য। তাই অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের ১ম পর্যায়ের ব্যবসায়টি ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বাড়ানোসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন। ফলে ২য় পর্যায়ের ব্যবসায়, প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানি সংগঠনে পরিণত করেছে। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা বেশি হওয়ায় এখানে বেশি লোকের কর্মসংস্থান হয়। এছাড়া, এতে শেয়ার ও ঋণপত্র অবাধে হস্তান্তর করা যায়। ফলে অর্থনীতিতে মূলধন গঠনে বেশি ভূমিকা রাখতে পারে। অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কম থাকায়, বেশি মূলধন গঠনের সুযোগ থাকে না। অতএব, সুযোগ-সুবিধা বিবেচনায় ২য় পর্যায়ের পাবলিক লিমিটেড কোম্পানিটি অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে বেশি গুর…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর