কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?
উত্তর: চিরন্তন অস্তিত্ব বলতে কখনো বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায়ের মতো সহজে বিলুপ্ত হয় না। আইন অনুযায়ী এ ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ারহোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর প্রভৃতি এ ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করে না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এ ব্যবসায়ের বিলোপ হয়। তাই কোম্পানি হলো চিরন্তন অস্তিত্বসম্পন্ন প্রতিষ্ঠান।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর